POPULAR BD NEWS
Popular BD News Logo

অনিয়ম রুখতে প্রতিনিয়ত ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়

পপুলার হাসপাতালসহ চার প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২০, ২০২২ | সময়: ৫:৩৭ অপরাহ্ণ

চাঁদপুর জেলার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার। এই বাজারে যেমন থাকে ভালো ব্যবসায়ী তেমনই ভালো ব্যবসায়ীর আড়ালে থাকে কিছু অসাধু ব্যবসায়ী। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখাসহ রয়েছে নানান অনিয়ম।

সেই অনিয়ম রুখতে প্রতিনিয়ত ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারের পপুলার ল্যাব এন্ড জেনারেন হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ১০ হাজার টাকা, শ্রীকৃষ্ণ ডিপার্টমেন্টাল স্টোরকে চার হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় আর এক্স মেডিসিন কর্ণারকে ১০হাজার টাকা ও চিটাগং ফুডকে চার হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার এস আই নাজিম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

N/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন