মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌপথে চাঁদাবাজি করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৩ চাঁদাবাজকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘনা নদীর চরউম্মেদ এলাকায় মাল বোজাই নৌকা ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ তাদের আটক করেছে।
আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ১ ইঞ্জিন চালিত নৌকা, নগদ টাকাসহ জব্দ করা হয়।
আটককৃতরা শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার বেপারী কান্দি গ্রামের দেলোয়ার হোসেন বেপারি (৪০) ছরিরচর বেপারী কান্দি গ্রামের জামাল পাইক (২৮) ও একই গ্রামের কালাম বেপারি (১৯)।
মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান,এসআই বাবুল বালাসহ সহযোগীদের দূরদর্শিতায় চাঁদাবাজদের গ্রেফতার করে।
নৌকা মালিক ও বাল্কহেড মালিকরা জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌকার মাঝি দেরকে মারধর করে।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
পপুলার বিডিনিউজ, মতলব উত্তর, চাঁদপুর