বেপরোয়া বোগদাদ পরিবহনের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল পশ্চিম বাজারের আমির বাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় বোগদাদ বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ঢাকা মেট্রো-ব ১৪-৯১৪৮ সিরিয়ালের বোগদাদ বাসের গতিরোধ করে।
প্রত্যেক্ষদোর্শীরা জানান, বোগদাদ বাসটি হাজীগঞ্জ থেকে চাঁদপুরের যাওয়ার পথে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোটরসাইকেলটির নাম্বার চাঁদপুর -ল ১১-২৯৫৯।
এদিকে বোগদাদ বাসের চালক মো. কবির বলেন, তিনি অন্য একটি পরিবহনকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আজিজ টু তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চালক ও বোগদাদ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।