POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

হোসেন বেপারী | প্রকাশিত: জুলাই ১৯, ২০২২ | সময়: ১:৪০ অপরাহ্ণ

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্নে উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।

বেঞ্চ বিতরণকালে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন