POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ১৮, ২০২২ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কচুয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে কচুয়া পৌরসভাধীন মডেল মসজিদ সংলগ্ন সড়কে ম্যাগফাই কফি হাউজে কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি এম. সাইফুল মিজানের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুরের কচুয়া উপজেলা প্রতিনিধি ওমর ফারুক সাইমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি রাকিবুল হাসান, কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্ল্যাহ হাবিব, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, সাপ্তাহিক শিকড় সংবাদের সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাক সুজন পোদ্দার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাক মো. ইউনুস, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,দপ্তর সম্পাদক শান্তুু ধর, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সদস্য মো. রাছেল ও সুমন প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন