হাজীগঞ্জ বাজারে তীব্র যানজটে জনদুর্ভোগ এখন নিত্য দিনের সঙ্গী। সড়কের দু’পাশে মূল দোকানের সামনে অ-পরিকল্পিত ভাবে হকাররা শাকসবজি, ও ভ্যানগাড়ি নিয়ে অস্থায়ীভাবে রাস্তা দখল করে রাখে। নির্ধারিত সিএনজি স্ট্যান না থাকায় সিএনজি,অটোরিকশা ও ভ্যান গাড়ির জটলা লেগে থাকে সবসময়। তার উপর মহাসড়কে অনেক যানবাহন যাতায়াত করে। বোগদাদ ও রিলাক্স পরিবহনের কারনে বাজারে যানজট লাগার মূল কারন বলে মনে করেন জনসাধারণ।
যানজটের ভোগান্তি থেকে হাজীগঞ্জবাসীকে স্বস্থি দিতে কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর ফুটপাত উচ্ছেদ যানজট নিরসনে অভিযানে পরিচালনা করেন।
তিনি বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার পর্যন্ত পরিদর্শন করেন। নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে ফুটপাত দখল করে বসা হকাররা সটকে পড়েন।
যে-সকল দোকানের সামনে হকাররা ফুটপাত দখল করে বসে, সে সকল দোকানিকে সতর্ক করা হয়। আর কোন হকার যোনো ফুটপাত দখল করে দোকান সাজিয়ে না বসে সে বিষয়ে সতর্ক করেন। ফুটপাতের হকারদের স্থায়ীভাবে কাঁচাবাজার নিয়ে বসার জন্য বালুর মাঠ নির্ধারন করা হয়েছে এবং ফল ব্যাবসায়ীদের জন্য হাজীগঞ্জ পশ্চিম বাজারে স্থান নির্ধারন করা হয়।
হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহাবুব-উল-আলম লিপন বলেন, সকলের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভাকে পরিচন্ন রাখতে ও যানজটমুক্ত করা হবে। হাজীগঞ্জবাসী যেনো একটি পরিছন্ন শহর নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখতে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ও উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, বাজার ব্যবসয়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন ও পৌরসভার বাজার পরিদর্শক সাফিউল বাজার রুজমন প্রমুখ।