র্যাব-১১ কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১১৭ বোতল গ্যাস সিলিন্ডারসহ একজনকে হাতে নাতে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। ওই সময় একটি কাভার্ড ভ্যানও জব্দ করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৭ জুলাই রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় একজনকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও উক্ত আসামী সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
গ্রেফতারকৃত আসামী হলো কক্সবাজার জেলার মহেষখালী থানার মিজ্র পাড়া গ্রামের হাসান আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (২৫) কে গ্রেফতার করে র্যাব-১১।
এই বিষয়ে গ্রেফতারকৃত অপরাধীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
N/N