POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামে তার বাড়ী

এফডিসিতে গেলে নায়িকা পুষ্পিতা পপিকে হত্যার হুমকি: হাজীগঞ্জ থানায় জিডি

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৭, ২০২২ | সময়: ৮:০৯ অপরাহ্ণ

ঢালিউড নায়িকা পুষ্পিতা পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে থানায়ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

একদল অজ্ঞাতনামা ব্যক্তি পুষ্পিতা পপিকে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী যদি আর কখনও এফডিসিতে যাওয়া-আসা করেন, তাহলে তাকে মেরে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এ নিয়ে গত ১৩ জুলাই চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০।

তবে কারা এই হুমকি দিয়েছেন বিষয়টি উল্লেখ করেননি তিনি।

পপুলার বিডিনিউজকে দেয়া সাক্ষাৎকারে নায়িকা পুস্পিতা পপি বলেন, গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে। এসময় তাকে বের হয়ে আসতে বলা হয়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে তার। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা।

বিষয়টি নিয়ে পুষ্পিতা বলেন, ‘এমন ঘটনর পর থেকে শঙ্কিত আমি। বুঝতে পারছি না আমার সঙ্গে এমনটি কেনো ঘটল। আমি নিরাপত্তা চাই। ’
তিনি অভিনয় বাদ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ২০১৪ সালে ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমায়। ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি।

জানা যায়, এই অভিনেত্রী এখন পর্যন্ত ১১টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ণ করেছেন ৮টি সিনেমা। আর মুক্তি পেয়েছে ৭টি সিনেমা। ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’সহ বেশকিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। সিনেমাটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ওই বছরই ধর্মীয় কারণে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর থেকেই সিনেমায় তাকে আর কাজ করতে দেখা যায়নি।পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন