আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আয়োন করা হয়। এছাড়াও আগামী ২৭ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি হাবীবুর রহমান লিটু, জাহিদুর রহমান জাহিদ, মাইনুদ্দিন সুমন, ফারুক ভূঁইয়া, যুগ্ম সম্পাদক কাউছারুল আলম কামরুল, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদাক রনজিৎ সাহা মুন্না, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাকির পাটওয়ারী, নির্বাহী সদস্য মেজবাহ উদ্দিন সুমন, তথ্য ও যোগাযোগ সম্পাদক সুজন চন্দ্র দে।
বক্তারা বলেন, গণতন্ত্রকে পুনউদ্ধার করতে আমাদের নেত্রী শেখ হাসনিা দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয়েছে। আসরা সকলে নেতর সুস্থতার জন দোয়া করবো। আহামী ২৭ জুলাই সবার সহযোগিতায় একটি সুন্দর প্রতিষ্ঠাবার্ষিকী করতে পারবো বলে মনে করি। আমাদের দলে যে দূর্বলতা ছিল তা কাটিয়ে আমারা একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক লীগ গড়ে তুলবো। আজকের এ সভা আগামী ২৩ জুলাই পর্যন্ত মূলতবী করা হলো।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবু সায়েম, মনির হোসেন, হারুন, জুয়েল পাটওয়ারী, জুলফিকার আলী, মামুন, খলিল, আলমগীর হোসেন, মমিনুল ইসলাম উজ্জল, সাজ্জাদ, মাহমুদ, জুয়েল কান্তি নন্দু, তাপস সাহা, ঈমাম গাজী রাসেল।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের ঈমাম মুফতি জাফর আহমেদ।
দলীয় এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Attachments area