POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাকাতিয়া ব্রীজ পরিদর্শন শেষে

হাজীগঞ্জ ডাকাতিয়া ব্রীজসহ সবকটি ব্রীজ মেরামত করা হবে: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৬, ২০২২ | সময়: ৯:১২ অপরাহ্ণ

শনিবার দুপুরে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া ব্রীজ পরিদর্শন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। ব্রীজটির চারটি পিলারের একটি পিলারে প্রায় ৪/৫ ফুট আস্তর খসে পড়েছে। বাকী পিলার গুলোর উপরের আস্তর খসে পড়া শুরু করেছে। ব্রীজটির সমস্যা নিয়ে ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পপুলার বিডিনিউজসহ কয়েকটি অনলাইন মিডিয়ায় তুলে ধরা হয়। বিষয়টি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের দৃষ্টিতে পড়ে। তারপর থেকে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্রিজটির বর্তমান অবস্থায় ও করণীয় প্রসঙ্গে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

শনিবার দুপুরে সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ব্রীজটি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বালু ব্যবসায়ীরা বৈধ প্রক্রিয়া ব্যবসা করবে। আর ব্রীজ রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। ব্রীজের পিলারগুলো রক্ষায় সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। এছাড়াও হাজীগঞ্জে আরো যেকটি ব্রীজের সমস্যা রয়েছে সেগুলো সড়ক বিভাগকে সংস্কার করার নির্দেশ দেন তিনি।

এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর তিন বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা ও আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ব্রীজের দুই পাড়ে দেড়শ ফুট দুরত্বে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

ওইসময় বালু ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের কোম্পানী সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, ব্রীজ রক্ষায় যেই জায়গা ছেড়ে দেয়া হবে, সেই জায়গা কোন মহল যেনো পুনরায় দখল করতে না পারে। সেদিকেও সবাই খেয়াল রাখতে হবে।

শনিবার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ব্রীজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, প্রকৌশলী রেজওয়ানুর রহমান, সড়ক বিভাগের কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী প্রমুখ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন