POPULAR BD NEWS
Popular BD News Logo

১৬ জুলাই মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৫, ২০২২ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এক দিনের সফরে মতলব উত্তরে ১৬ জুলাই শনিবার আসছেন ।

শনিবার ১৬ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজেট ঘোষনা এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবদুল আজিজ জানান, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ১৬ জুলাই শনিবার দুপুর ১২ ঘটিকায় ঢাকা বেইলি রোডস্থ সরকারি বাসভবন থেকে মতলব উত্তরের উদ্দেশ্য যাত্রা করবেন।

দুপুর ২.৩০ মিনিটে ছেংগারচর পৌরসভা মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা এবং বিকাল ৪ ঘটিকায় মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) বঙ্গবন্ধু বঙ্গমাতা শখ ফজিলতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিকাল ৫.৩১ মিনিটে মতলব উত্তর থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন