POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের বাকিলা রেলক্রসিং সংলগ্নে এই ঘটনা

ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৫, ২০২২ | সময়: ৬:২৯ অপরাহ্ণ

চাঁদপুর-লাকসাম রেললাইনের হাজীগঞ্জ উপজেলার বাকিলা রেলওয়ে ক্রসিংয়ের পূর্ব পাশে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এক যুবকের। তার নাম আবদুল লতিফ। সে চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর কোট স্টেশনের আবদুল সাত্তার হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে চলে যায়। তার দেহ থেকে মাথা দ্বি-খন্ডিত হয়ে যায়। শুক্রবার বিকালে চট্টগ্রাম হইতে চাঁদপুরগামী ঈদ স্পেশাল ট্রেনে এই দুঘটনার শিকার হন আবদুল লতিফ।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন