POPULAR BD NEWS
Popular BD News Logo

রিলাক্স বাসে ছয় বোতল মদ ও দুই কেজি গাজাঁসহ দুই যাত্রী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৪, ২০২২ | সময়: ৭:০৬ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলায় ছয় বোতল মদ ও দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বৃহস্পতিবার শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ জুলফিকার আলী, জনী দে ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ওই সময় যাত্রীবাহি রিলাক্স পরিবহনের বাসে তল্লাশি করে ২ কেজি গাঁজা ও ৬ বোতল মদসহ চাঁদপুর সদর উপজেলার সকদি গ্রামের মোঃ রায়হান সর্দার (২২) এবং একই উপজেলার দক্ষিণ আলগী গ্রামের মো. নাহিদকে (২১) গ্রেফতার করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন