POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আল্লাহর ৯৯ নামের স্তম্ভ উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৪, ২০২২ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলায় দক্ষিণ-পশ্চিম ডুমুরিয়া গ্রামে ‘আল্লাহর ৯৯ নামের স্তম্ভ’ এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে স্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ও কচুয়া পৌরসভার মেয়র মো. নাজমুল আলম (স্বপন)। ওই গ্রামের বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মিয়াজী ‘আল্লাহর ৯৯ নামের ৪০ ফুট উচ্চতার এই স্তম্ভটি’ নির্মাণের জন্য প্রথমে উদ্যোগ নেন। এরপর তার বড় ছেলে আব্দুল হান্নান মিয়াজী ও স্থানীয়দের অর্থয়ানে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে স্তম্ভটি নির্মাণ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী মো. জাকির হোসেন মিয়াজী, মো. আমান উল্যাহ, আবু বকর মজুমদার, মো. সুমন, মো. ওয়াদুদ মজুমদার, এডভোকেট আইয়ুব আলী, মো. আবদুল হান্নান মিয়াজী, মোস্তফা ফখরুদ্দীন আহমেদ ও মো. বোরহান উদ্দিন মজুমদার।

বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী বলেন, দেশের অন্যান্য অঞ্চলে যে ‘আল্লাহর ৯৯ নামের স্তম্ভ’ নির্মিত হয়েছে, সেখানে সরকারি অর্থায়ন ছিল। তারা সম্পূর্ণ নিজেদের অর্থয়ানে নির্মাণ করেছে। এখন এটি রক্ষণা বেক্ষণে যদি সরকারের পক্ষ থেকে কোন অর্থায়ন করা হয়, তাহলে তা গ্রহণ করা হবে। পপুলার বিডি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন