শিক্ষা জাতীর মেরুদণ্ড। শিক্ষা জীবন শুরু প্রাথমিক পরে মাধ্যমিক এরপর উচ্চ মাধ্যমিক। এভাবেই ধাপে ধাপে যেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। তেমনই ধাপে ধাপে সহপাঠীদের বেড়ে যায় দূরত্ব। সেই দূরত্বকেই হার মানিয়ে পবিত্র ঈদুল আজহায় এক হয়েছেন হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৬।
বুধবার দুপুরে নিজ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেন ২০০৬ ব্যাচের এসএসসির এই প্রাক্তন শিক্ষার্থীরা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকের সভাপতিত্বে ও এসএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ উল্ল্যাহ বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মানিক রায়, রোটায়িয়ান আবু জাফর মুন্সী, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের উন্নয়ন কমিটির আহবায়ক শাহ এমরান হোসেন বাচ্চু, ধড্ডা মোজাম্মেল হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবারত উল্ল্যাহ মানিক ও রনেশ পোদ্দার, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত উল্ল্যাহ ফারুক ও ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৬ এর ইমান হোসেন ইমন ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার ও বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মোশারফ হোসেন বাবু ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হওয়ায় তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আমন্ত্রিত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ ও কেক কেটে অনুষ্ঠানটি উপভোগ করেন সবাই।
অনুষ্ঠানটি প্রানবন্ত করতে র্যাপেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন শিক্ষার্থীরা।