POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরা শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১২, ২০২২ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

পরিবারের সঙ্গে কুরবানি ঈদ উদযাপন করে আবার রাজধানী ঢাকায় ফিরছেন মানুষ।জীবিকার তাগিদে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। যাদের মঙ্গলবার থেকে অফিস, তারা ঈদের দ্বিতীয় দিন বিকাল থেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন।

গতকাল (রোববার) দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে আগামীকাল (মঙ্গলবার) অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

সোমবার বিকালে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী, কল্যাণপুর দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে।

সায়েদাবাদ, মহাখালী, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলীর বাস কাউন্টার থেকে জানা গেছে, আজ (সোমবার) বিকাল পর্যন্ত নির্দিষ্ট জেলাগুলো থেকে অনেক বাস ছেড়ে এসেছে।তবে ঈদের পর দিন হওয়ায় এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না।রাতে ছেড়ে আসা বাসগুলোতে বেশি ছাত্রী ঢাকায় আসবে।

সিলেট থেকে সায়েদাবাদ আসা যাত্রী মামুন হোসেন বলেন, এবার ঈদের ছুটি কম।আগামীকাল (মঙ্গলবার) থেকে অফিস শুরু।তাই ঈদের দ্বিতীয় দিনেই ঢাকায় আসতে হয়েছে।তবে স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে রেখে এসেছি, তারা পরে আসবে।

সূত্র: যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন