হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০০ব্যাচের উদ্যোগে পুনর্মিলন ও আনন্দ আড্ডার আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুরে বলাখাল পূর্ব বাজারের কুটুম বাড়ী মিনি চাইনিজে এ আয়োজন সম্পন্ন হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪৫জন বন্ধুরা এই পুনর্মিলন ও আনন্দ আড্ডায় অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন প্রিয় সহপাঠীকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। বন্ধুত্বের টানে কে কোন উপজেলার তা ভুলে গিয়ে সবাই যেন একই আত্মায় মিশে যায়। অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তণ শিক্ষার্থীরা।
খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় অনুষ্ঠান প্রাঙ্গণ।
স্কুল জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে।
ওইসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিপু সুলতান, নান্টু চন্দ্র দাস, শোয়েব মজুমদার, সুমন অধিকারী, সঞ্চয় সাহা, আবুল বারাকাত মোহাম্মদ রেজোয়ান, রিয়াজুল ইসলাম মজুমদার, ফুয়াদ হোসেন, কিশোর কুমার সাহা, রিপন চন্দ্র অধিকারী, মতিউর রহমান, সুমন সাহা, রাজীব সাহা, আরিফ মুন্সি, খলিলুর রহমান, শরিফুল ইসলাম, খোরশেদ আলম, ওমর ফারুক, মাসুদ তালুকদার, মোশাররফ হোসেন, শামসুজ্জোহা সোহেল প্রমুখ। পরিশেষে সকল বন্ধুরা ফটোসেশানে অংশগ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠানটি প্রানবন্ত করে তুলতে সহযোগিতায় ছিলেন, বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।