POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ঈদের দিন ডোবায় ডুবে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১০, ২০২২ | সময়: ৯:১১ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের রান্ধনীমুড়ার আলমগীরের বাড়ীর দক্ষিন পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু হয়েছে।

নুসাইবা আক্তার (১৪ মাস) মায়ের এবং বাড়ির সকলের অগোচরে বাড়ির দক্ষিন পাশে (নতুন মাটিকাটা ডোবা) পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করিয়া ভিকটিম শিশুটিকে পানিতে পাইয়া তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন