POPULAR BD NEWS
Popular BD News Logo

ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১০, ২০২২ | সময়: ৯:২৭ পূর্বাহ্ণ

যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধেররা বায়তুল মোকাদ্দাস জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৮টায় ইমামে রাব্বানী দরবার শরীফের বায়তুল মোকাদ্দাস জামে মসজিদে ঈদ-উল-আযহার জামায়াত সম্পন্ন হয়।

বায়তুল মোকাদ্দাস জামে মসজিদে ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন।

নামাজে ইমামতি করেন মাওলানা গোলাম সরোয়ার।
ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন