POPULAR BD NEWS
Popular BD News Logo

শনিবার অর্ধশত গ্রামে ঈদুল আযহা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৮, ২০২২ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার প্রায় অর্ধশত গ্রামে শনিবার ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হইবে।

১৯২০ সাল থেকে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম মাওলানা ইসহাক সাহেব হানাফী মাযহাবের অনুসারে সারা বিশ্বের যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালনের বিধান অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখ ধর্মীয় উৎসবগুলো, যেমন ঈদুল ফিতর ,ঈদুল আযহা এবং পবিত্র মাহে রমজানের রোজাসহ যাবতীয় ইসলামিক দিনগুলো পালন করে আসছেন।

তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ইয়াওমে আরাফা অর্থাৎ পবিত্র হজের দিন হওয়ায় পরদিন শনিবার পবিত্র ঈদুল আযহার নামাজ এবং কোরবানি সম্পন্ন করবেন তারা।

ঈদ উদযাপনকারী গ্রাম গুলোর মধ্যে হাজিগজ উপজেলার বলাখালে দুইটি জামাত, ওলিপুরে একটি জামাত ,সাদ্রা দুইটি জামাত, সমেশপুরে একটি জামাত ও জাকনি গ্রামে একটি জামাত অনুষ্ঠিত হবে।

ফরিদগঞ্জ উপজেলার সুরঙ্গচাউল,কাইতাড়া উভারামপুর,টোরামুন্সিরহাট,সাচনমেঘ,মাছিমপুর,বাশারা, উটতলীসহ প্রায় ৪০ টি গ্রামে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের ন্যায় এবারও আগাম ঈদ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয়রা।

গেলো ঈদুল ফিতরের জামাতে ব্যতিক্রম দেখা গেছে। মাওলানা ইসহাক সাহেবের ছেলে মাওলানা জাকারিয়া মাদানীসহ অন্যান্যরা সৌদি আরবের আগের দিন ঈদুল ফিতর উদযাপন করে।

কিন্তু মাওলানা ইসহাক সাহেবের বড় ছেলে মরহুম অধ্যক্ষ মাওলানা আবু জোফার মোঃ আব্দুল হাই এর অনুসারীরা পরদিন অর্থাৎ বাংলাদেশ সরকারের আগের দিন ঈদুল ফিতর পালন করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন