হাজীগঞ্জ বাজারের আমিন রোডস্থ কিনাই শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ আমিন রোডের পশ্চিম পাশ্বে সুপার শপে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রোপাইটর আবদুল হকের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী আশরাফ দুলাল, হাজিগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ ও হানিফ খান, প্রফেসর লিয়াকত
ইঞ্জিনিয়ার নিশান রহমান ও হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।
শো-রুমটি উদ্বোধনকালে প্রোপাইটর আবদুল হক বাজার ব্যবসায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা চান
এবং শো-রুমটির জিনিসপত্রগুলো তুলে ধরে তিনি বলেন, এখানে পাওয়া যাবে চাঁদপুরের রুপালি ইলিশ,মধু,ঘি,ঘানি ভাঙ্গা সরিষার তেল,খেজুর, সব ধরনের মশলা,বাদাম,বিদেশি কসমেটিক,ব্রেন্ডের কাপড়।
কিনাই সুপার শপের পণ্য হাজীগঞ্জের মধ্যে ফ্রী ডেলিভারি দেয়ার ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। পপুলার বিডিনিউজ হাজিগঞ্জ চাদপুর।