POPULAR BD NEWS
Popular BD News Logo

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এতিমখানায় ও রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

শান্তুু ধর কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ৭, ২০২২ | সময়: ৯:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আক্রান্ত রোগীদের ৪৪ জনকে আর্থিক সহায়তা ও ১৩টি এতিমখানায় চেক বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ৫০ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

ইউএনও মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলামের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,ওসি মো. মহিউদ্দিন,জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রতœা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন