POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সুন্নীয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সনদ বিতরণ

হোসেন বেপারী | প্রকাশিত: জুলাই ৭, ২০২২ | সময়: ৫:০৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ সুন্নীয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও উম্মেহানী সুন্নীয়া হাফেজিয়া নূরানী মহিলা এবতেদায়ী মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ছাত্র-শিক্ষক মিলনায়তনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও নাতে রাসুলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো. মাওলানা জুনাইদুল হক আল কাদেরির সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আল-আমিন ও মাওলানা মো. নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হযরত মাওলানা মুফতি মো. আবুল হাসেম মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদি, মাওলানা বিল্লাল হোসাইন পাটোয়ারী, মাওলানা হাফেজ মো. ত্বোহা, মাওলানা মো. গাজী আব্দুর রহিম, মাওলানা মো. আমান উল্ল্যাহ।

বক্তৃতা শেষে মাদ্রাসার হাফেজ ছাত্র মো. আহমদুল্লা ও হাজীগঞ্জ উপজেলার মুড়াগাও গ্রামের প্রধানীয়া বাড়ির মো. নুরুন আফসার উদ্দিনের একমাত্র ছেলে মো. সাজ্জাদ হোসাইনকে পাগড়ি প্রদান ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

১২মাসে একজন ও ১৪ মাসে হাফেজ হওয়া দুই হাফেজের উজ্জল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ আলী আল আবেদী।

অনুষ্ঠানে ওই সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন