POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋণ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৫, ২০২২ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর কুমিরা কে এস এস এর ১০ জন সদস্যদের মাঝে ৩ লক্ষ ৭০ হাজার টাকা আবর্তক কৃষি ঋন বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন গাজী, পরিদর্শক শফিকুর রহমান।

সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য। তিনি আপনাদের বিনা জামানতে আপনাদের মাধ্যমে ঋন দিচ্ছেন। আপনার এর সঠিক ব্যাবহার করে নিজেরা স্বাবলম্বী হোন এবং অন্যদেরকে ও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেন সঠিক সময়ে ঋন পরিশোধ করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন