হাজীগঞ্জে উৎসব মুখর পরিবেশে ফিতা কেটে বিপাশা বিউটি পার্লার উদ্বোধন করেন সাবেক মেয়র আবদুল মান্নান খান বাচ্চু।
সোমবার বিকালে হাজীগঞ্জ শান্তনা সুপার মার্কেটে মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন কালে আবদুল মান্নান খান বাচ্চু বলেন, চাঁদপুরের সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশে বিপাশা বিউটি পার্লার তৈরি করা হয়েছে।
এখানে মধ্যে মেয়েদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে বিদেশী বিউটিশিয়ান দ্বারা সকল কার্যক্রম পরিচালনা করা হয়। সুন্দর মনোরম পরিবেশে সবাইকে বিপাশা বিউটি পার্লারে আশার আমন্ত্রণ জানান তিনি।
পরিশেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে তাবারুক বিতরণ করেন।
বিপাশা বিউটি পার্লারে সেবার মধ্যে রয়েছে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা বউ সাজানো, পার্টি সাজ, হলুদের সাজ, চুলকাটা, চুলের বিভিন্ন ট্রিটমেন্ট, মেনিকিউর, পেডিকিওর বিভিন্ন স্পা, ফেসিয়াল, নাক-কান ফোড়ানো, মেহিদী লাগানোসহ মহিলাদের যাবতীয় রুপ চর্চার কাজ করা হয়।