POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষক হত্যা ও দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের মানববন্ধন অনুষ্ঠিত

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩, ২০২২ | সময়: ৪:৩০ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ দেশব্যাপী শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। ওই সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

রোববার দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ গেইটের সামনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ। তিনি বলেন, ঢাকা সাভারের শিক্ষক উৎপল সাহার উপর অতর্কিত হামলা, নির্মম মৃত্যু ও দেশব্যাপী শিক্ষক নির্যাতনের তিব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।

মানববন্ধনে ওই সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন