করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা গত ১৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে ২৯ হাজার ১৫৪ জনের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস।
এদিকে টানা চার দিন পর শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৭ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের টানা চার দিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের বেশি ছিল।
গত সোমবার (২৭ জুন) শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়ায়। সেদিন ২ হাজার ১০১ জন শনাক্ত হয়।পরদিন মঙ্গলবার ২ হাজার ৮৭ জন, বুধবার ২ হাজার ২৪১ জন এবং বৃহস্পতিবার ২ হাজার ১৮৩ জন রোগী শনাক্ত হয়।
আজ (শুক্রবার) বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন।
সূত্র: যুগান্তর
H/N