POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে বিসমিল্লাহ বিল্ডার্স লিমিটেডের অফিস উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১, ২০২২ | সময়: ৮:৪৭ অপরাহ্ণ

অত্যাধুনিক পরিবেশে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হচ্ছে বিসমিল্লাহ বিল্ডার্স লিমিটেড। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্নে নতুন মিয়া বাড়ী হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ উত্তরপাশে মনোমুগ্ধকর পরিবেশে উদ্বোধন করা হয়েছে বিসমিল্লাহ বিল্ডার্সের কার্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসমিল্লাহ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াত করেন মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।

বিসমিল্লাহ বিল্ডার্স লিমিটেডের ফ্লাটে লিফ্ট, গ্যাস, বিদ্যুৎ সহ রয়েছে নানান সুবিধা।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল কাশেম মুন্সী, সাবেক ছাত্রলীগের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সদস্য শুকুর আলম শুভ, পৌর সেচ্ছাসেবক লীগ নেতা শরিফ মজুমদার, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, মাতৈন দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার অধ্যক্ষ হাফেজ মো. আবু ইউসুফ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন