POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষক হত্যার প্রতিবাদে হাজীগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ৩০, ২০২২ | সময়: ৪:১২ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক উৎপল কুমার সরকারকে অনাকাঙ্ক্ষিত হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে “শিক্ষক সুরক্ষার আইন চাই, শিক্ষকদের নিরাপত্তা চাই” এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে শিক্ষক সমাজের মৌন মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক আ.ন.ম মাহবুব এলাহী’র সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তৃতা করেন, চাঁদপুর জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু প্রদীপ কুমার দাস, কাকৈরতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনির হোসেন পাটোয়ারী, মো.সেলিম মিঞা।

মানববন্ধনে সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। শিক্ষক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

ওইসময় বলাখাল, রামপুর, নাসিরকোট, মেনাপুর, রাজারগাঁও, শ্রীপুর, বড়কুল, মালিগাঁও, টংগীরপাড়, রামচন্দ্রপুর, পালিশারা, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় সহ সর্বমোট ৩৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে শিক্ষকদের মৌন মানববন্ধনে সার্বিক তত্বাবধানে ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আশীষ চন্দ্র মজুমদার, হামাশিস অর্থ বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান, সহ-সভাপতি মো. আবু কাইয়ূম, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন