POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো নেত্রকোনার শফিকুল ইসলামের

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৩০, ২০২২ | সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ

কচুয়া উপজেলার বায়েক মোড়ে মায়ের দোয়া স’মিলের সামনে বৃহস্পতিবার সকালে ঢাকা- কচুয়া রোডস্থ মালবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত মোটরসাইকেল চালক মো. শফিকুল ইসলাম (২৮) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাশেমের ছেলে। সে ঢাকার একটি মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক ছিল। চাঁদপুর থেকে ঢাকায় যাবার পথে এই দুঘটনার শিকার হন শফিকুল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ঢাকা- কচুয়া হাইওয়ে রোডের মোড় গুলোতে কোন আইল্যান্ড না থাকায় প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে।

কচুয়া থানার সাচার ফাঁড়ি থানার উপ-পরিদশক আনোয়ার হোসেন জানান, সড়ক দুঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালক পালাতক রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন