POPULAR BD NEWS
Popular BD News Logo

দ্বিতীয় দিনে প্রায় দুই কোটি টাকার টোল আদায় হয়েছে

দ্বিতীয় দিনে পদ্মা সেতুতে প্রায় দুই কোটি টাকার টোল আদায়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৮, ২০২২ | সময়: ৫:০৭ অপরাহ্ণ

পদ্মা সেতু খোলার পর দ্বিতীয় দিনে প্রায় দুই কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময় সেতুতে মোটরসাইকেল ওঠা বন্ধ হওয়ায় যানবাহনের সংখ্যা কমে গেছে এক-চতুর্থাংশ। টোলের পরিমাণ কমে এসেছে পৌনে এক কোটি টাকা।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন রোববার সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। রোববার প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৫৬টি যান চলে। গাড়ি পার হয়ে মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।

N/N
সূত্র:প্রথম আলো

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন