মতলব উত্তর উপজেলায় দুই সন্তানের জননী কুহিনুর আক্তার (৩৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐ নারী মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতুরদি গ্রামের আব্দুল মালের স্ত্রী।
মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে কুহিনুর আক্তার তার ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৮ টার সময় ঘটনাস্থলে পুলিশ যায়।
মতলব উত্তর থানার এসআই আবু হানিফ লাশের সুরুতহাল করে থানায় নিয়ে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়,কহিনুর মানুষিকভাবে অসুস্থ্য ছিল।
মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
N/N