মেঘনা নদীতে ডাকাতিকালে নৌ-পুলিশ ও ডাকাত দলের সাথে গোলাগুলি হয়েছে। এতে ৪ ডাকাত আহত ও ১ জনকে আটক করেছে মোহনপুর নৌ-ফাঁড়ি পুলিশ।
২৭ জুন সোমবার সকালে মুন্সিগঞ্জের চিতলমারী এলাকা থেকে ট্রলার যোগে ৫০/৬০ জন গরু ব্যবসায়ী শহরমালী গরু বাজারে যায। এমন সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সীমান্তবর্তী মুন্সিগঞ্জের সদর থানাধীন বাংলা বাজার খাল সংলগ্ন মেঘনা নদীর মোহনায় এলে স্প্রিড বোর্ড নিয়ে ১৫ জন ডাকাত ব্যাবসায়ীদের উপর আক্রমণ করে।
নৌ-পুলিশ টহল দেয়া অবস্থায় এ দৃশ্য দেখে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। ওই সময় চারজন ডাকাত আহত হয়।
আহতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকার ইসমাইল (৩০), সলেমান (৪৫), খোরশেদ মাঝি (৩৪), সবুজ বেপারী (২৩)। আহত ডাকাত সদস্য সবুজ বেপারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ডাকাত স্প্রীডবোড যোগে পালিয়ে যায়।
ডাকাত সবুজকে মতলব উত্তরের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। সীমানা নির্ধারণের পর চর আব্দুল্লাপুর ফাঁড়ি থানায় প্রেরণ করা হয়েছে।
ডাকাতির শিকার মুন্সিগঞ্জের গরু ব্যাবসায়ীরা বলেন, নৌ ডাকাত সরদার বাবলার নেতৃত্বে ডাকাতরা তাদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে মোহনপুর নৌ-পুলিশের এসআই বাবুল বলেন, টহলরত অবস্থায় ডাকাতি দেখে ডাকাতদের ধরতে গেলে তারা গুলি করে। পাল্টা গুলি করে ১ জনকে আটক করা সম্ভব হয়েছে। বাকীরা স্প্রিডবোর্ড নিয়ে পালিয়ে যায়।
চাঁদপুর জেলা নৌ-পুলিশের এএসপি সার্কেল তোফাজ্জেল ও মুন্সিগঞ্জের এডিশনাল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন, পরে ঠিকানা নিধারণ করে দেখে মুন্সিগন্জের চর আব্দুল্লাপুর এলাকায়, সীমানা জটিলতার কারণে চর আব্দুল্লাপুর নৌ-ফাঁড়ি থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পপুলার বিডিনিউজ,মতলব উত্তর, চাঁদপুর।