POPULAR BD NEWS
Popular BD News Logo

৮০ হাজার টাকার মাদকদ্রব্যসহ টোরাগড় থেকে গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৬, ২০২২ | সময়: ৭:৫০ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা থেকে ২১ বোতল ফেন্সিডিল এবং ০১ কেজি গাঁজাসহ ০২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো টোরাগড় ৭নং পৌর ওয়ার্ড সিরাজ খান বাড়ীর খলিলুর রহমান (৪৯) ও মরিয়ম বেগম (৪২)।

পুলিশের উপ-পরিদশক মোস্তাক আহামদ জানান, ৭নং পৌর ওয়ার্ড টোরাগড় সিরাজ খান বাড়ী এলাকার ধৃত আসামী খলিলুর রহমান এর টিনশেড বসত ঘরের সামনে উঠান হইতে দেহ তল্লাশীকালে ২১(একুশ) বোতল ফেন্সিডিল, যাহার মূল্য অনুমান-৬৩,০০০/-(তেষট্টি হাজার) টাকা এবং মরিয়ম বেগমের দেহ তল্লাশীকালে তাহার দখল হেইতে ০১(এক) কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান-২০,০০০/-(বিশ হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়।

তাদেরকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন