POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

হাসপাতালে দুই দিন যাবত নেই পানি, খাবারের মান নিয়ে প্রশ্ন রোগীদের

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: জুন ২৬, ২০২২ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা চলছে অস্বাস্থ্যকর পরিবেশে। হাসপাতালে দুইদিন যাবত নেই পানি, সময়মতো খাবারও পাচ্ছেনা রোগীরা। আর ডাক্তারগন নিয়মিত রোগীর সাথে সাক্ষাৎ করছে না।

২৬ জুন রবিবার দুপুরের সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়,হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আর্বজনা। কয়েকটি বেডের উপরে শুয়ে আছে রোগীরা।

হাসপাতালের ওয়ার্ডের ভিতর ঢুকলে কারোরই বিশ্বাস হবে না যে, এটি একটি সরকারি হাসপাতাল। ওয়ার্ডের পাশে বাথরুম, এখানে রোগীর মলসহ নোংরা আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে।

মতলব উত্তর উপজেলায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষের বসবাস। এই উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় ওয়ার্ডে গিয়ে মাত্র দুই জন নার্সের দেখা মেলে।

উপজেলার রুহিতারপাড় গ্রামের প্রবাসী নুর মোহাম্মদ (৩৪)বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩ দিন যাবত এ হাসপাতালে ভর্তি। যেসব খাবার দেওয়া হয় তা খুবই নিম্নমানের। এই খাবার মুখেই নেয়া যায় না। তাই বাইরে থেকে খাবার এনে খান তিনি।

৭০ বছর বয়সী তালতলী গ্রামের হাওয়া বেগম বলেন, শ্বাসকষ্ট নিয়ে ১৩ দিন ধরে ভর্তি। দুই দিন ধরে পানি নাই। শিকারী কান্দি গ্রামের পারুল বেগমের স্বামী মজিবুর রহমান বলেন, কারেন্ট চলে গেলে খুব সমস্যা হয়, নেই জেনেরেটর। অক্সিজেন নেই বলেও তিনি জানান। আরেক প্রবাসী তাজুল ইসলাম জানান, ৩ দিন হলো হাসপাতালে ভর্তি। দুর্গন্ধ আর ময়লার কারনে বাথরুমে যাওয়া যায় না। দুর থেকে পানি কিনে আনতে হয়। এমন জানলে এখানে চিকিৎসা নিতে আসতেন না তিনি।

কর্মরত চিকিৎসকরা বলেন, সার্ভিস দিতে প্রস্তুত। কিন্তু হাসপাতালে জনবলের তীব্র সংকট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আরএমও ডা. হাসিবুল হাসান বলেন, হাসপাতালে পানির মটর নষ্ট হয়ে গেছে, পানি না থাকার কারনে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।ইলেক্টিশিয়ান চেস্টা করছে মটর ঠিক করতে। মটর ঠিক হলে পানি আসবে, আর পানি এলেই পরিস্কার করা যাবে। তাছাড়া জনবলেরও সংকট রয়েছে। পপুলার বিডিনিউজ, মতলব উত্তর , চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন