POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং মতবিনিময় সভা

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: জুন ২৫, ২০২২ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাড়ীকান্দি বাজার এলাকায় বিট পুলিশিং কার্যালয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ।

বিট পুলিশিং কর্মকর্তা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো.শাহাদাত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সভায় বিট পুলিশিং সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।
মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে উপজেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। করোনার ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতেও জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন