হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও জয়নাল আবদীন উচ্চ বিদ্যালয় ও দেশগাঁও ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সাথে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ বিরোধী জনসচেতনতা মূলক মতবিনিময় করছেন হাজীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ এই মতবিনিময় করেন।
ওই সময় হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ (পিপিএম) ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ রিরোধী জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।
H/N