POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে লেডিস জোন কসমেটিকসকসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২২, ২০২২ | সময়: ৯:২০ অপরাহ্ণ

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চাঁদপুর শহরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও সড়ক পরিবহন আইনের ৫টি মামলায় সর্বমোট ৯ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট দেবযানি কর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তর এর যৌথ অভিযানে চাঁদপুর শহরের ষোল ঘর এলাকায় সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় ১ হাজার ৮’শ টাকা এবং জোড়পুকুর পাড়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

এসময় ভোক্তাদের সচেতনতার স্বার্থে লিপলেট বিতরণ করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। ভবিষ্যতে জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন