POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া থানার বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করে পুলিশ

কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার এক

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুন ২১, ২০২২ | সময়: ৪:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার কচুয়া সার্কেল ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এস.আই(নিঃ)/মোঃ রাজ্জাক আহাম্মদ কচুয়া থানা, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রিলাক্স বাস তল্লাশি চালিয়ে আসামী ১। মোঃ অলি হোসেন (৩২) পিতা-মোঃ জয়নাল, মাতা-ফরিদা খাতুন সাং-দক্ষিন তেতাভুমি, (পুকুরপাড়), ০৮নং ওয়ার্ড, ০৯নং শশীদল ইউপি, থানা-বি-পাড়া, জেলা-কুমিল্লা এর কাছ থেকে ০৬(ছয়) কেজি গাঁজাসহ আটক করে কচুয়া থানার পুলিশ।

এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরর্বতীতে আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন