POPULAR BD NEWS
Popular BD News Logo

১১ কেজি গাঁজাসহ তারা মিয়া আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২০, ২০২২ | সময়: ৯:২৬ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকা থেকে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য (ফেরী করা পণ্যের) টুকরীর ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৯ জুন দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য (ফেরী করা পণ্যের) টুকরীর ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো,কুমিল্লা জেলার তিতাস থানার কাপাসকান্দি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মোঃ
কবির হোসেন(৪৭)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশল অবলম্বন করে লোক চক্ষুর অন্তরালে মাদক পরিবহন করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন