POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে বিদেশি মদ ও গাঁজাসহ যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২০, ২০২২ | সময়: ৬:২৬ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলায় ৫ বোতল বিদেশি মদ ও আধা কেজি গাঁজাসহ কুমিল্লার মোঃ জাকির হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুন) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক জনি কান্তি দে ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় চেকপোস্ট বসায়। ওই সময় একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে ৫ বোতল বিদেশি মদ ও আধা কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর সতানন্দি গ্রামের আঃ খালেকের পুত্র মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন