POPULAR BD NEWS
Popular BD News Logo

কাশফিকে উদ্ধার ও অপহরণকারী শাওনকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবী

সামিয়াকে উদ্ধারের দাবীতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২০, ২০২২ | সময়: ৩:০৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া ইসলাম কাশফিকে উদ্ধার ও অপহরণকারী শাওনকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার সকালে দেশগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে মানববন্ধন ও পরে কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপহরণকারী শাওনকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

মানববন্ধনে ওই সময় নিজেরদের সহপাঠীকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারী শাওনকে আইনের আওতায় আনার দাবী জানান শিক্ষার্থীরা।

এলাকায় যেনো ভবিষ্যতে সামিয়া ইসলাম কাশফির মতো আর কোনো মেয়েকে অপহরণ করার সাহস না করতে পারে সেই বিষয়ে শিক্ষার্থীদেরও সতর্ক থাকার আহবান জানান শিক্ষকেরা এবং অপহরণকারী শাওনকে দ্রুত আইনের আওতয় আনার জোর দাবী জানানো হয়।

গেলো শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সামিয়া ইসলাম কাশফিকে অপহরণ করেন শাওন। তার দুইজনই ফরিদগঞ্জ উপজেলার বালিমুড়া গ্রামের বাসিন্দা।  এ বিষয়ে সামিয়া ইসলাম কাশপির মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় তিনজনকে আসামী করে একটি  মামলা দায়ের করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন