POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনা

সড়ক দুঘর্টনায় বাবা দিবসে এতিম হয়ে গেল তিন সন্তান 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৯, ২০২২ | সময়: ৩:৫৪ অপরাহ্ণ

আজ বাবা দিবস। এই বাবা দিবসে বাবাকে হারালো তিন সন্তান। সড়কে জীবনের তাগিদে আয় করতে গিয়ে প্রাণ হারাতে হলো।  ঘটনাটি শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামড়া গ্রামে ঘটে। রোববার দুপুরে অটোরিকশা উল্টে চালক জামাল হোসেনের মৃত্যু হয়।

পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি ছিলেন এই জামাল হোসেন। তিন সন্তান নিয়ে দু চোখে অন্ধকার দেখছেন স্ত্রী মৌসুমি। তিনি জানান, জীবিকার সন্ধানে বেরিয়ে তাঁর স্বামী লাশ হয়ে ফিরলো। তাঁর ২ কন্যা ও ১ পুত্র সন্তানকে দেখার আর কেউ রইলো না।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে চালক মোঃ জামাল হোসেন (৩৫) মারা যান রোববার দুপুর দেড়টায় উপজেলার  এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা শোরসাক থেকে সূচীপাড়া যাওয়ার পথে ধামড়া গ্রামের পুলের পাশে বৃষ্টিভেজা কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। জামাল হোসেন ওই ইউনিয়নের শোরসাক পশ্চিম পাড়া রোশা গাজী মিয়াজি বাড়ির বাসিন্দা ছিলেন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান  ও উপ-পরিদর্শক (এসআই) নূরুল আনোয়ার ও সহকারী উপ-পরিদর্শক মোঃ শোয়েব আখন্দ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে জামাল হোসেনের মৃতদেহ হস্তান্তর করা হয়। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন