POPULAR BD NEWS
Popular BD News Logo

উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে

কচুয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৯, ২০২২ | সময়: ১১:০১ পূর্বাহ্ণ

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী, খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন মজুমদার এর সভাপতিত্বে, সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ২ বারের মেয়র হুমায়ুন কবির প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাজালাল প্রধান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক এ,এস,এম মনজুর আহমেদ সেলিম।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন প্রধান, ৩নং বিতারা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ, ২নং পাথৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক শহীদ উল্লাহ মাষ্টার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল হান্নান প্রধান, সদস্য সেলিম মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আঃ রাজ্জাক, মাকসুদুল আলম, সোহেল রানা,জসিম উদ্দিন আকানীয়া, সুমন সরকার, মোঃ নাছির মির্জা, মহসিন সরকার, ৩ নং বিতারা ইউনিয়ন যুবদলের আহবায়ক,সাচার বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আঃ সামাদ, সদস্য সচিব মোঃমোস্তফা ডিস, যুবদল নেতা কাউসার আহম্মেদ ভুঁইয়া, ১নং সাচার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের চৌধুরী,

সাখাওয়াত হোসেন ঘাগরা, আমির হোসেন আপন, সিনিয়র যুগ্ম আহবায়ক ৪ নং পালাখাল ইউনিয়ন যুবদল আবদুল্লাহ আল মামুন, তানভীর আহমেদ মানিক, ৬নং ইউনিয়ন যুবদলের আহবায়ক নবীর হোসেন, ৯নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হানিফ, ১০ নং ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ হোসাইন জাকির, সদস্য সচিব সানাউল্লাহ, যুবনেতা জিসান আহমেদ, কাহহার মাসুদ, মোঃরাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল প্রধান, সাইফুল ইসলাম সোহেল, এস,এম রিপন, ছাত্রনেতা আনাস মুন্সী, গাজী রশীদ, সবুজ, লিটন গাজী, ১১ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবীব, ১০ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান শুভ, স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ আহমেদ, শাহীন প্রমুখ।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ শেষে মুনাজাতে সিলেটের বন্যা কবলিতদের জন্যও বিশেষ ভাবে দোয়া কামনা করা হয়। পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন