চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের নবাগত পরিচালনা পর্ষদের সভা হয়েছে। শুক্রবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো: গোলাম হোসেন।
কলেজ অধ্যক্ষ মো: শহীদুল ইসলামের পরিচালনায় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, আবদুল মান্নান, আবদুর রহিম,দাতা সদস্য হাজী হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম, সুভ্রত সূত্রধর ও সুফিয়া আক্তার।
ওইসময় ইংরেজী বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন।
সভায় এইচএসসি পরিক্ষাসহ কলেজে উন্নয়ন ও শিক্ষার মান উন্নায়নে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ, কলেজটি পাঠদানের শুরু থেকে শতভাগ পাশ করে আসছে শিক্ষার্থীরা।