POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব পৌর যুবলীগ নেতা আহসান মৃধার নেতৃত্বে গাছের চারা রোপণ

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুলাই ২৩, ২০২০ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মতলব পৌর যুবলীগ নেতা আহসান মৃধার নেতৃত্বে গাছের চারা রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে সারা দেশে এক কোটি গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে এ চারা রোপন করেন মতলব পৌর আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ আহসান মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা সবুজ সরকার,রাম বিশ্বাস, কাইয়ুম,জাহাঙ্গীর, বাবু ও মাহবুব প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন