POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখাল জে এন উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৫, ২০২২ | সময়: ১:৫৭ অপরাহ্ণ
বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ের ২০২২সালের এস.এস.সি ও এস.এস.সি ভোকেশনাল পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল জে. এন. উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাঈনুল হোসেন  এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজি। শিক্ষকদের মাঝে বক্তৃতা করেন, খোকন মজুমদার,আসমা বেগম,ইমান হোসেন, নাজমুস শাহদাত।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, জীবনের গন্তব্যস্থলে পৌঁছতে হলে এখন থেকে স্বপ্ন দেখতে হবে। এসএসসি ভালো ফলাফলের লক্ষ্যে নিয়ে সেভাবে অধ্যবসায় করতে হবে। ভালো রেজাল্ট করতে পারলে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে। এজন্য সকল পরীক্ষার্থীরা যাহাতে ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করে যাহাতে দেশ এবং জাতির কান্ডারী হয়ে আত্বমানবতার সেবায় নিয়োজিত রাখতে পারেন সেজন্য সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্য এসব কথা বলেন।
ওইসময় শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, রেবেকা সুলতানা, মোখলেসুর রহমান,  রিনা চৌধুরী, শাহিনা বেগম, রাসেদুল ইসলাম,বিপুল অধিকারী প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন