পবিত্র ইসলামের পথপদর্শক সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর সহধর্মিনী হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে আহাম্মেদপুর এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং উওর গন্ধর্ব্যপুর ইউনিয়নে আছরের নামায আদায় শেষে চাঁদপুর সরকারি কলেজের ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো: মীর হোসাইন এর নেতৃত্বে ছাত্রসমাজের বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়েছে।
বিক্ষোভ মিছিলে ভারতের ক্ষমতাসীন বিজেপি দু’ই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় কাকৈরতলা জনতা কলেজ, কাকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসা, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।