POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অর্ধশত কৃষক নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত

শান্তু ধর, কচুয়া | প্রকাশিত: জুন ১৪, ২০২২ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ

কৃষি সংক্রান্ত আবহাওয়া সর্ম্পকিত তথ্য পদ্ধতি, কৃষকদের অবহিত করণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কচুয়ায় ৫০জন কৃষকের অংশগ্রহনে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হুলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে রোভিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন।

সেমিনারে মূল বিষয় বস্তু উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক আবুল হোসেন ও আলমগীর তালুকদার প্রমুখ। রোভিং সেমিনারে উপজেলার ৫০জন কৃষক অংশ গ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন