POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছায় সিগ্ধ হলেন জেলা প্রশাসক

আশিক বিন রহিম | প্রকাশিত: জুন ১৪, ২০২২ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ

চাঁদপুরের নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

১৪ জুন মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত শেষে এই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমতিয়াজ হোসেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপির হযরত আলী বেপারী, তরপুরচন্ডি ইউপির ইমাম হাসান রাসেল গাজী, কল্যানপুর ইউপির বিল্লাল হোসেন মাস্টার, ইব্রাহিমপুর ইউপির হাজী কাশেম খান, হানারচর ইউপির আব্দুস সাত্তার রাঢ়ি, বালিয়া ইউপির মো. রফিকুল্যা পাটোয়ারি।

হাইমচর উপজেলা আলগী উত্তর ইউপির মো. আতিকুর রহমান পাটোয়ারী, ৩নং আলগী দক্ষিণ ইউপির সরদার আব্দুল জলিল, ৪নং নীলকমল ইউপির সউদ আল নাছের, ৫নং হাইমচর ইউপির জুলফিকার আলী জুলহাস, চরভৈরবী ইউপির আহমদ আলী মাস্টার। হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ৫নং সদর ইউপির ইউসুফ প্রধানিয়া সুমন, ২নং বাকিলা ইউপির মিজানুর রহমান। মতলব দক্ষিণ উপজেলার ফতেপুর পূর্ব ইউপির আজমল হোসেন চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্ল্যাহ প্রধান, নায়েরগাঁও উত্তর ইউপির কামরুজ্জামান প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন